• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।  তিনি তার  মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন।

‎শুভেন্দুর মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন— অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।

‎প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন।

‎প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।

‎একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী।  সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন।

মন্তব্য (০)





image

যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

নিউজ ডেস্ক : বিদেশে ইরানের ১০ হাজার কোটি ডলারেরও (১০০ বিলিয়ন...

image

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শো...

image

ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা

নিউজ ডেস্ক : ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি...

image

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান, হরমুজ ...

image

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বি...

  • company_logo