• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের প্রস্তাব ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক প্রস্তাবটি এখনো পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিষয়ে চিন্তাভাবনা করছে তারা। তবে যুক্তরাষ্ট্র জবাব চায় আজই।

শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যেকোনো ধরনের ‘আগ্রাসন ও হঠকারিতার’ জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত।

তবে আজই ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (৮ মে) ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমরা দেখব ইরানের জবাবে কী থাকে। আমাদের প্রত্যাশা হলো, এটি এমন কিছু হবে যা আমাদের একটি কার্যকর ও গুরুতর আলোচনার প্রক্রিয়ায় প্রবেশ করতে সহায়তা করবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন।

এদিকে, হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে ওই অঞ্চলে ইরানি বাহিনী এবং মার্কিন রণতরীগুলোর মধ্যে ‘বিক্ষিপ্ত সংঘর্ষ’ চলছে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo