• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। 

শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন, যার ফলে রাজ্যে এই প্রথম কোনো বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এই সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।

যদিও নির্বাচন পরবর্তী সময়ে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দিকে কারচুপির অভিয়োগ এনে আঙ্গুল তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বিজেপি নেতৃত্ব বারবার প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী হবেন স্থানীয় কোনো নেতা। সেই ধারাবাহিকতায় শুভেন্দু অধিকারীর ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। 

শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক উত্থান বাংলার ক্ষমতার পটপরিবর্তনের এক দীর্ঘ কাহিনীর প্রতিফলন। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের পতন নিশ্চিত করেছিলেন তিনি। এরপর ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেন। 

জয়ের পর উচ্ছ্বসিত শুভেন্দু তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ২০১১ সালের পরিবর্তন প্রক্রিয়ায় তিনি যেমন অংশ ছিলেন, তেমনি এবারের এই আসল পরিবর্তন-এরও তিনি অন্যতম কাণ্ডারি।

সূত্র: ইন্ডিয়া টুডে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo