• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য মালিতে বুধবার (৬ মে) রাতে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা দুটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সরকারপন্থি আত্মরক্ষাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন বলে বৃহস্পতিবার (৭ মে) রয়টার্সকে জানিয়েছেন তিনটি সূত্র।

‎মালিতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।  গত এপ্রিলের শেষ দিকে আল-কায়েদা-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আলৃ-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ-প্রধান বিদ্রোহী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) একযোগে মালিজুড়ে হামলা শুরু করার পর থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল।

‎সূত্র তিনটি জানিয়েছে, হামলাকারীরা মপতিৃ অঞ্চলের দুটি এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

‎লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর কাছের শহর ব্যাংকাসের এক বাসিন্দাও বুধবার রাতের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং লুটপাট করে।’

‎নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই অঞ্চলে সন্ত্রাসী হামলা ঠেকাতে মালির সেনাবাহিনীর মিত্র হিসেবে স্থানীয় আত্মরক্ষাবাহিনী ও শিকারি দলগুলো প্রায়ই গ্রামগুলো পাহারা দেয়।

‎এ ঘটনায় মালির সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo