• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপু মনি। আগামী ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‎
‎বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
‎
‎ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাজিরার দিনই তাদের গ্রেফতার দেখানো হবে। পাশাপাশি, ২০১৩ সালের ৫ মে রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ এবং দুটি টিভি বন্ধসহ ঐদিন যারা যেভাবে হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল, তাদেরকেও আসামি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
‎
‎এছাড়া ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিনের ঘটনা আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে 'উসকানিমূলক' সংবাদ প্রচার করেন একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। শুনানি শেষে তাদের হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়।
‎
‎উল্লেখ্য, বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ৬ জন।

মন্তব্য (০)





image

আন্দোলন-উত্তেজনা পেরিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশ...

১

‎নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ...

image

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যু...

২

নিউজ ডেস্কঃ  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...

image

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

৩

নিউজ ডেস্কঃ  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...

image

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...

image

মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও মানবিক আদর্শ নতুন প্রজন্...

৫


নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...

  • company_logo