ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সকাল ৮টা থেকে সাভার, আশুলিয়া ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের পায়ে হেঁটে কিংবা পরিবহনে করে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। তবে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী, চলমান অসন্তোষের কারণে মালিকপক্ষের ঘোষণায় সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় এখনো সাধারণ ছুটি বলবৎ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ওই কারখানাগুলো খুলে দেওয়া হবে।
এদিকে সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ থেকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, আমিনবাজার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)