• জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মসূচি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাভারের ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, যাতে করে শ্রমিকরা সুলভ মূল্যে চাল পেতে পারেন।

এ সময় কৃষকদের প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকার কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কৃষকরাও বর্তমানে তাদের ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। এছাড়া দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জোরালো প্রচেষ্টা চালাচ্ছে এবং এই সেতুতে রেল যোগাযোগ ব্যবস্থা যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম এই পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

২

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৩

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৪

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

৫

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

  • company_logo