• জাতীয়

জামিন পাননি সাবেক সংসদ সদস্য মমতাজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর মডেল থানায় সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন নাকচ করেছেন আদালত। 

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তার এই আদেশ দেন। 

নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. সাগর। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় শেখ হাসিনার নাম উল্লেখ করে ২৪২ জনের নামে হত্যা মামলায় দায়ের করেন। মমতাজ এই মামলায় ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। 

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মমতাজ নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়। ২০১৮ সালেও নৌকা নিয়ে জয় পাওয়া মমতাজ ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে দলের নেতা এক স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

মন্তব্য (০)





image

লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ...

image

‎রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

নিউজ ডেস্কঃ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির...

image

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প...

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পন...

image

‎শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহিদদের অসম্মান ...

নিউজ ডেস্কঃ ৫ আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ কর...

image

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ মৃত্যু

নিউজ ডেস্কঃ গত জুলাই মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ ...

  • company_logo