ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাজ্যে এগিয়ে আছে বিজেপি। ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় বিজেপিকে হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে।’
তিনি বলেন, ‘তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে... এটা বিজেপির পরিকল্পনা। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।‘
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (তৃণমূল কংগ্রেস) ৯৯টি আসনে এগিয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য ১৪৮টি আসনে জয় প্রয়োজন।
তথ্যসূত্র: এনডিটিভি
নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ঐতি...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভ...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির...
নিউজ ডেস্ক : আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহু...

মন্তব্য (০)