• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কারাগারে থাকা ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে উত্তর-পশ্চিম ইরানের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে। 

নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার (৩ মে) কারাগারে তিনি দুইবার সম্পূর্ণ জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে পড়েন। গত ১২ ডিসেম্বর গ্রেফতারের পর থেকে দীর্ঘ ১৪০ দিন যাবৎ সুপরিকল্পিতভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে ফাউন্ডেশনটি অভিযোগ করেছে।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে কারাগারে থাকাকালীন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। গত মার্চ মাসের শেষের দিকেও তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়, যার ফলে তার ওজন কমে যায় এবং স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। 

তার আইনজীবীরা জানান, সাম্প্রতিক দিনগুলোতে তার রক্তচাপ মারাত্মকভাবে ওঠানামা করছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নার্গিস মোহাম্মদীর পরিবার এবং ফাউন্ডেশন এই স্থানান্তরকে একটি ‘শেষ মুহূর্তের হতাশাজনক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে যে তার বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে এটি অনেক দেরি হয়ে যেতে পারে। 

বর্তমানে ওসলোতে বসবাসরত তার ভাই হামিদ্র রেজা মোহাম্মদী জানিয়েছেন, তারা নার্গিসের জীবন বাঁচানোর লড়াই করছেন। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্র এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তাকে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তিনি সাময়িক মুক্তি পেয়েছিলেন। 

পুনরায় গ্রেফতারের পর গত ফেব্রুয়ারিতে তাকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তার সাজা এক মাস স্থগিত রেখে সুচিকিৎসার জন্য সুপারিশ করা হলেও তেহরানের সরকারি কৌঁসুলির সিদ্ধান্তের অপেক্ষায় বিষয়টি ঝুলে আছে।

সূত্র: এপি।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo