• লিড নিউজ
  • জাতীয়

শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ করা হচ্ছে, তবে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।


‎শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

‎ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ঐ রকম সাজতে চাচ্ছে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিচ্ছে। এটা নিয়ে  দুশ্চিন্তার কিছু নেই। নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার আগেই তাদেরকে দমন করা হবে।

‎তিনি আরও বলেন, অপরাধ কমিয়ে শূন্যের পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পুলিশ থাকবে। স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে। ক্যাম্পের পরিধি সংস্কার করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

মন্তব্য (০)





image

‎শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

‎বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পর...

নিউজ ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছে...

image

‎দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হা...

নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর...

image

‎রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির...

image

লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ...

  • company_logo