• লিড নিউজ
  • জাতীয়

ডিবি-ডিএমপি কর্মকর্তাদের ‘অবৈধ সম্পদ’ অনুসন্ধানে রিট ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এবং এর গোয়েন্দা শাখার (ডিবি) কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু জনস্বার্থে এই আবেদনটি করেন। 
‎
‎শুক্রবার (১ মে) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
‎
‎এতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।
‎
‎রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করা, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ প্রদান এবং ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
‎
‎রিটকারী আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত হওয়া জরুরি।
‎
‎হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগামী সপ্তাহের যে কোনো দিন এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

আন্দোলন-উত্তেজনা পেরিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশ...

১

‎নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ...

image

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যু...

২

নিউজ ডেস্কঃ  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...

image

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

৩

নিউজ ডেস্কঃ  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...

image

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...

image

মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও মানবিক আদর্শ নতুন প্রজন্...

৫


নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...

  • company_logo