ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ মে থেকেও বলবৎ থাকবে।
নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...

মন্তব্য (০)