• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম অনেকটাই কমে স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে তাপমাত্রা নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার ছাড়াও নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫, চাঁদপুরে ৬৪ মিলিমিটারসহ দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

‎মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে ...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি...

image

‎ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মে...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্...

image

নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কো...

নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পা...

image

‎আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে...

নিউজ ডেস্কঃ আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর...

image

‎বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্র...

  • company_logo