• লিড নিউজ
  • জাতীয়

‎টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমে স্বস্তি মিললেও ঢাকার বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। শহরটির বায়ুমানের স্কোর ১৩৭।

‎আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৫৬। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৩৫ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ পঞ্চম অবস্থানে রয়েছে।

‎আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

‎মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে ...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি...

image

‎ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মে...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্...

image

নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কো...

নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পা...

image

‎আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে...

নিউজ ডেস্কঃ আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর...

image

‎বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্র...

  • company_logo