• আন্তর্জাতিক

ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ পরীক্ষা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিকনির্ণয়ী সরঞ্জামে (Navigational aids) সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ণ করা।

বিবৃতিতে আরও বলা হয়, এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তারা সফলভাবে ফাতাহ সিরিজের এ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ পরীক্ষার প্রশংসা করেন।

এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনীও সফলভাবে ‘তৈমুর’ (Taimoor) নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাহাজ বিধ্বংসী এ অস্ত্রটিকে দেশটির সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী জাহাজ থেকে নিক্ষেপযোগ্য আরও একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। 

সূত্র: ডন/এএফপি

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo