• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্প কি নিজেকে রাজা মনে করেন? জানালেন সাবেক উপদেষ্টা

  • Lead News
  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজার সফরকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন উচ্চাভিলাষী রাজা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। মূলত যুক্তরাষ্ট্রের রাজতন্ত্রবিরোধী ভিত্তিকে স্মরণ করিয়ে দিতেই এই স্লোগান ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভকারীদের এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণার কৌশলবিদ মার্ক লটার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কখনোই রাজা মনে করেন না। লটারের মতে, ট্রাম্পের মনে এ ধরনের কোনো রাজকীয় ভাবমূর্তি নেই, তাছাড়া রাজতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি।

মার্কিন সংবিধান অনুযায়ী ২০২৮ সালে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। লটার আশ্বস্ত করেছেন, সংবিধান নির্ধারিত সময়ের বাইরে ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তিনি আরও যোগ করেন, মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের উপস্থিতিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান—উভয় দলের সদস্যদের যেভাবে একসঙ্গে দাঁড়িয়ে করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেছে, তা সচরাচর দেখা যায় না। 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজকীয় সফর ছাড়া অন্য কোনো বিষয়ে দুই দলের এমন বিরল ঐক্য দেখা সম্ভব ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: বিবিসি।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo