• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলে সংসদে আশা প্রকাশ করেছেন তিনি।

‎আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতেই বিভিন্ন সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ কথা জানান।

‎ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক রকমের ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে।’

‎তিনি বলেন, ‘ঢাকামুখী জনস্রোত থামানো দীর্ঘমেয়াদী পদক্ষেপ। ধীরে ধীরে ঢাকার বাইরে শিল্পায়িত অঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমবে।’

‎প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ক্লিন ও গ্রিন করতে সাপ্তাহিক জনসচেতনতার পাশাপাশি মশক নিধনকে জোরদার করা হচ্ছে। বর্জ্য ফেলার জায়গা আধুনিকায়ন করা হচ্ছে। সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য থেকে জ্বালানিতে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘বাইপাস সড়ক শহর ছেড়ে গড়ে তোলা হয়। অথচ বাইপাস কেন্দ্র করেই আবার শহর গড়ে ওঠে! পরিস্থিতি এখন এমন মনে হচ্ছে, বাইপাসকে এড়াতে আবার বাইপাস করতে হবে!’ এসময় জনগণের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সম...

নিউজ ডেস্কঃ সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই নানা ...

image

‎মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে ...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি...

image

‎ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মে...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্...

image

নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কো...

নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পা...

image

‎আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে...

নিউজ ডেস্কঃ আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর...

  • company_logo