• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ-নেদারল্যান্ডের মধ্যে কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সোমবার মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎ করেন।

‎বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

‎বৈঠকে কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‎কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়।

‎বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের কৃষিখাতে উৎপাদন বাড়লেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোল্ড চেইন লজিস্টিকস, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য নদীভিত্তিক ভূমি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে ডাচ অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর হতে পারে।

‎নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, তারা অংশীদারিত্বমূলক বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে বাংলাদেশে কৃষি, পানি ব্যবস্থাপনা, বন্দর আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

‎তিনি জানান, ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী, তবে এ জন্য শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

‎বৈঠকে বিনিয়োগে বিদ্যমান লজিস্টিক ও আইনি প্রতিবন্ধকতা-বিশেষ করে বাজার প্রবেশাধিকার, মেধাস্বত্ব অধিকার এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতা-দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল সমাধান প্রয়োগের বিষয়েও আলোচনা হয়।

‎বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়েও আলোচনা করা হয়।

‎এ সময় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের স্বার্থে উত্তরণ-পূর্ব প্রস্তুতির জন্য তিন বছরের সময় বৃদ্ধি প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

‎রাষ্ট্রদূত আরও জানান, কৃষি, সামুদ্রিক খাত ও বাণিজ্য উন্নয়নে নেদারল্যান্ডস থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে।

‎বৈঠকে উভয় পক্ষই প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করারও আশাবাদ ব্যক্ত করেন।

‎এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদার...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের স...

image

‎কোস্টগার্ডের জনবল বেড়ে ১০ হাজার হচ্ছে, কেনা হবে ড্রোন ও ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা ও পরিধি বাড়াতে বাহ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ‎

নিউজ ডেস্কঃ জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট...

image

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে ...

নিউজ ডেস্কঃ ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ ম...

  • company_logo