• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পুতিন-আরাগচি বিশেষ বৈঠক, যেসব কথা হলো

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।  বৈঠকে পুতিন বর্তমান উত্তাল পরিস্থিতিতে ইরানের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

রুশ সংবাদ সংস্থা আরআইএ-এর বরাতে জানা গেছে, পুতিন আশা প্রকাশ করেছেন যে ইরান এই কঠিন সময়টি সফলভাবে পার করে আসবে এবং দেশটিতে খুব দ্রুত শান্তি ফিরে আসবে।

পুতিন আরও বলেন, রাশিয়া ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করবে। ইরানের বর্তমান সংকটময় মুহূর্তে রাশিয়ার এই আশ্বাসকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। 

রুশ প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ইরানি জনগণ ধৈর্য ও সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে এবং রাশিয়া শুরু থেকেই তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। 

এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা আরও একবার বিশ্ববাসীর সামনে স্পষ্ট হলো।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo