• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।

‎প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য তুলে রাখা হবে।

‎সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এই প্রস্তাব দিয়েছে।

‎কিন্তু হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ‘তেহরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে আর অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য করার ক্ষেত্রে ট্রাম্পের হাতে আর কোনো প্রকৃত সুবিধা থাকবে না’ বলে লিখেছে অ্যাক্সিওস।

‎ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। এ সফর শেষে তিন রোববার সন্ধ্যায় ফের পাকিস্তানের রাজধানীতে ফেরেন।

‎ইরানি বার্তা সংস্থা তাসনিমের দেওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনা আরও এগিয়ে নিতে তিনি ইসলামাবাদে ফেরেন।

‎এর আগে শুক্রবার আরাকচি পাকিস্তানের রাজধানীতে গিয়েছিলেন। এরপর শনিবার দিনভর পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় কাটিয়ে ছিলেন তিনি। এই আলোচনায় ইরানের দাবিদাওয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তেহরানের আপত্তিগুলো তুলে ধরেছিলেন তিনি। তেহরানের রেড লাইনগুলো কী আর কোথায় তাদের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।

‎তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, এই আলোচনায় তেহরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়টি স্থান পায়নি। আরাকচির উদ্দেশ্য হল যুদ্ধ শেষ করার জন্য ইরানের শর্তগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া।

‎এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, হরমুজ প্রণালির উপর নতুন আইনি ব্যবস্থা আরোপ, ক্ষতিপূরণ গ্রহণ, ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক আগ্রাসন না চালানোর বিষয়টি নিশ্চিত করা এবং মার্কিন নৌ-অবরোধের অবসান।

মন্তব্য (০)





image

‎অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া

নিউজ ডেস্কঃ ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত হয়ে পড়া বাংলা...

image

‎যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁ...

আন্তর্জাতিক ডেস্ক: শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্...

image

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ...

image

এআই নিয়ে লড়াই, আদালতে মুখোমুখি দুই ধনকুবের

নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণে...

image

ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিউজ ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক...

  • company_logo