ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন দায়িত্ব থাকবে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।
সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি গ্যাসের কার্ড করে দেয়া হবে।
নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূলে লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। এনিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল। এর আগে উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী-সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেন তিনি।
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।
গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপ...
নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর ...
নিউজ ডেস্কঃ ভুল তথ্য এবং অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলা...
নিউজ ডেস্কঃ আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে...
নিউজ ডেস্কঃ দেশের নারীদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার ...

মন্তব্য (০)