• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। 

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।

এদিকে, ইসলামাবাদ শহরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কগুলো এখন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo