• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। 

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ছাড়ার সময় আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ‘ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরান মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে।

তবে আরাগচির এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র আদৌ কূটনীতির বিষয়ে আন্তরিক কি না, তা দেখার বিষয়। 

বর্তমানে আরাগছির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর এবং সেখান থেকে মস্কো যাত্রার পরিকল্পনাটি বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo