• আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে হামলা করা কে এই যুবক?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে কর্তৃপক্ষ।

‎শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত করছে।

‎বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

‎ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জানান, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই ওই হোটেলে অবস্থান করছিলেন।

‎পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি।

‎তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার ও পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

‎তদন্তকারীদের মতে, এটি এককভাবে সংঘটিত ঘটনা এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

‎ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনি ও তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদে আছেন।

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo