• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন কুশনার-উইটকফ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা পুনরায় গতিশীল করতে পাকিস্তানে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

তবে এই বৈঠকে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত অংশ নিচ্ছেন না। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই আলোচনায় অংশ না নেওয়ায় ভ্যান্সের উপস্থিতির পরিকল্পনা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। 

মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে গালিবাফ হলেন ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং জেডি ভ্যান্সের যোগ্য সমকক্ষ। তবে ইসলামাবাদে যদি আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সেখানে যাওয়ার জন্য স্ট্যান্ডবাই বা প্রস্তুত রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে তার দপ্তরের সদস্যরা পাকিস্তানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ গত কয়েক মাস ধরেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: সিএনএন।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo