• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির লাল রেখা না মানার কারণে দুটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এরআগে, বুধবার (২২ এপ্রিল) ভিন্ন সময়ে তিনটি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আটক হওয়া ওই জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজগুলো কোন দেশের এবং কি পরিবহণ করছিল, তা জানা যায়নি।

আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই জাহাজগুলোকে আটক করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি পার হতে যাওয়া অন্তত তিনটি কনটেইনার জাহাজে হামলা চালায় আইআরজিসি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করে। তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছে বলে জানিয়েছে রয়টার্স।

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo