ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো নতুন সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে। ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে মুখিয়ে আছে।
সাক্ষাৎকারে নিজের সামরিক প্রস্তুতি নিয়ে দম্ভোক্তি করে ট্রাম্প বলেন, মার্কিন অস্ত্রাগার এখন কানায় কানায় পূর্ণ। প্রচুর পরিমাণে গোলাবারুদসহ প্রয়োজনীয় সব যুদ্ধের সরঞ্জাম মজুত করা হয়েছে এবং তার নির্দেশ পাওয়ামাত্রই ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরু করতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত।
ট্রাম্প আরও মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র যেমন এই বিরতির সুযোগে নিজেদের শক্তি বাড়িয়েছে, ইরানও হয়তো সামান্য কিছু প্রস্তুতি নিয়েছে, তবে মার্কিন শক্তির সামনে তা নগণ্য। মূলত কোনো বড় ধরনের চুক্তিতে ইরান রাজি না হলে
ডোনাল্ড ট্রাম্প যে আবারও সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি সেই ইঙ্গিতই স্পষ্ট করে দিয়েছেন।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

মন্তব্য (০)