ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ। সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে।
এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। সহকারী কমিশনার আর কিষাণ জানান, শশীধর দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন এবং তার বেতনের পুরো টাকা মাদকের পেছনেই খরচ করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে তিনি নিজের বাড়ির ছাদেই চাষাবাদ শুরু করেন।
জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনোটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হয়েছে। গ্রেফতারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি।
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

মন্তব্য (০)