• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করার আহ্বান ইরানের সেনাপ্রধানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নি:শ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত।

‎তিনি জানান, সশস্ত্র বাহিনীর সব শাখার সঙ্গে সমন্বয় করে ইরানি সেনারা শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং একইসঙ্গে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে।

‎হাতামি বলেন, 'আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত। মার্কিন কিংবা ইসরায়েলি হুমকি মোকাবেলায় ইরানের জনগণ আমাদের সাথে আছে।'

‎এদিকে, তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

‎দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

‎এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। পূর্বে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট 'ফি' প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে।

‎দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo