• আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নতুন আশাবাদ, মেটেনি অনেক যদিকিন্তু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঘোলাটে অবস্থান রয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার একজন গুরুত্বপূর্ণ পাকিস্তানি মধ্যস্থতাকারী ‘জটিল সংকটগুলোতে’ অগ্রগতি হচ্ছে দাবি করা হয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো অমীমাংসিত রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান গত ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত থামাতে আলোচনার গতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য একটি চুক্তি হলে কৌশলগত হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া যেতে পারে।

এই জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধান মধ্যস্থতাকারী আসিম মুনির বুধবার তেহরান সফর করেন। লক্ষ্য ছিল নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানো এবং চলমান অচলাবস্থা কাটানো।

এর আগে ইসলামাবাদে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মুনিরের এই সফরের পর দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা এবং অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে। 

তবে মূল বাধা হিসেবে রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে।

মন্তব্য (০)





image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

image

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের...

image

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

  • company_logo