ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সৌদি , কাতার এবং তুরস্কের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ তিন দেশ সফর করবেন।
সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সফরের শেষ পর্যায়ে তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নেবেন। পাশাপাশি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকে (সাইডলাইন মিটিং) মিলিত হবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরে তার সাথে উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

মন্তব্য (০)