• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে মেলোনির সাহসের অভাব রয়েছে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক মিত্র ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত ইতালীর দৈনিক ‘কোরিয়ারে ডেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি মন্তব্য করেছেন, মেলোনির সাহসের অভাব রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করতে মেলোনির অনিচ্ছার কারণেই ট্রাম্প এমন ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মেলোনির ওপর অত্যন্ত ক্ষুব্ধ এবং তাকে নিয়ে তার যে ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, তিনি মনে করেছিলেন মেলোনি একজন সাহসী নেত্রী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেই বিশ্বাস ভেঙে গেছে। ইরানের সাথে সংঘাতের এই সংকটময় সময়ে মিত্র দেশ ইতালির এমন অবস্থান ওয়াশিংটনকে হতাশ করেছে।

ট্রাম্প এবং মেলোনি রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও ইরানের যুদ্ধ ইস্যুতে তাদের এই মতপার্থক্য এখন প্রকাশ্যে চলে এলো। 

ট্রাম্পের এই সরাসরি আক্রমণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে কি না, তা এখন দেখার বিষয়। ইতালির পক্ষ থেকে অবশ্য এই সমালোচনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-আরাবিয়া।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo