• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ঘোষণাকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলের বন্দরগুলো হয় সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নয়তো এটি কারও জন্যই নিরাপদ হবে না।

ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজেদের আঞ্চলিক জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের আইনি অধিকার সুনিশ্চিত করা তাদের একটি স্বাভাবিক ও বাধ্যতামূলক কর্তব্য। তারা সাফ জানিয়ে দিয়েছে, শত্রু রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না। তবে তেহরানের নির্ধারিত নিয়মকানুন মেনে অন্যান্য দেশের জাহাজগুলো এই জলপথ ব্যবহার করতে পারবে।

আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের আরোপ করা এই বিধিনিষেধকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে ইরান হুঙ্কার দিয়েছে যে তাদের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। মূলত মার্কিন চাপের মুখে নিজেদের সামুদ্রিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান এখন চরম কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo