ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন। ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, ‘তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, ‘এমন কোনো পোপ চাই না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।’ খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’ প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

মন্তব্য (০)