• আন্তর্জাতিক

ইরানে আবার নতুন করে হামলার ভাবনা ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা যুদ্ধের স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন কঠোর পদক্ষেপের দিকে ঝুঁকছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

‎তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ নিয়ে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, তা অনুমাননির্ভর। তিনি জানান, ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধের লক্ষ্যে হরমুজ প্রণালিতে অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যান্য বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে।

‎এদিকে উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।আল জাজিরার   খবরে বলা হয়েছে, সোমবার লেনদেনের শুরুতেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

‎আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.২৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ১০৪.২৪ ডলারে উঠেছে।

‎উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল। সংঘাতের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলার ছাড়িয়েছিল। বর্তমান উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‘সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’

নিউজ ডেস্ক : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক য...

image

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্...

image

আমেরিকার নতুন ভিসা নীতি ঘোষণা, তাৎক্ষণিক ২৬ জনের ভিসা বাতিল

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং...

image

‎হরমুজ সংকটে জ্বালানি বিপর্যয়, বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি বন্ধের জেরে জ্বালানি স...

image

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক : লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুর...

  • company_logo