• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসলামাবাদের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই উন্মুক্ত হয়ে যাবে।

ট্রাম্প নিজের বার্তায় আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে এবং এর মধ্যে তাদের সম্পূর্ণ নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেল সংগ্রহের জন্য খালি ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ইরানের সঙ্গে সম্পাদিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প জানান, তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে রাজি হয়, তবেই তিনি দেশটিতে বোমাবর্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান কৌশলগতভাবে এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের ব্যস্ততম এই তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন রুটের মাধ্যমেই সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে।

সূত্র: বিবিসি।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo