ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ও চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দেশটির হেরাত প্রদেশের এনজিল জেলায় এ হামলার ঘটনা ঘটে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হামলায় ৭ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪ জন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারী দেহ মেহরি গ্রামের কাছে হঠাৎ করে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই এলাকা সাধারণত পিকনিক ও বিনোদনের জন্য বেশ ব্যস্ত থাকে।
হেরাতের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলার শিকার আহতরা হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য ছিলেন। তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। ওই চিকিৎসকের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১২ জন এবং আহত ১২ জন।
আফগানিস্তানে হাজারা শিয়া মুসলিমরা সংখ্যালঘু সম্প্রদায় এবং অতীতেও তারা একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে দাবি করেছে বিবিসি নিউজ।
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

মন্তব্য (০)