• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। 

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য যে পূর্বশর্তগুলো নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাস্তবায়ন করা হয়নি।

গালিবাফ জোর দিয়ে বলেন, আলোচনার টেবিল বসার আগে অবশ্যই লেবাননে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং ইরানের পাওনা অর্থ ফেরত দিতে হবে। এই দুই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক সংলাপ শুরু করার সুযোগ নেই বলেও তিনি তার বার্তায় স্পষ্ট করেছেন। 

মূলত লেবাননের চলমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতাকে কেন্দ্র করেই তেহরান এই অনড় অবস্থান গ্রহণ করেছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo