• আন্তর্জাতিক

চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে।

‎যুক্তরাষ্ট্রের সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।

‎চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেন, যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)— তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে 'গোলাবর্ষণ শুরু হবে' এবং তা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে, যা আগে কেউ কখনও দেখেনি।

‎এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফারসি ভাষার এক বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo