• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা বর্বর হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল (বুধবার, ৮ এপ্রিল) দিনভর চলে এ হামলা। এখন পর্যন্ত এ হামলায় ২৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

‎এ দিন লেবাননে একের পর এক বোমা নিক্ষেপ করে ইসরাইলি সেনারা। এ বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ এর বেশি লেবানিজ নাগরিক আহত হয়েছেন।

‎রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় মাত্র দশ মিনিটের শতাধিক বিমান হামলায় ৮৯ জন নিহত হন। এরপর দিনভর হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ২৫৪ জন। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, লেবানন চলমান যুদ্ধবিরতির চুক্তির বাইরেই থাকবে।

‎এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘণ্টা পরেই বৈরুতে চালানো বড় ধরনের হামলাকে লেবাননের পার্লামেন্ট স্পিকার ‘পুরাদস্তুর যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানান।

‎স্পিকার নাবিহ বেরি বলেন, ‘এ হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিডন এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।’

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo