• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানকে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরাইলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না।

শনিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন। খবর প্রেসটিভির।

ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরাইলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে- যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এরআগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরাইলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo