• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

‎স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎অনুষ্ঠানে পল কাপুর বলেন, ওয়াশিংটনের বিশেষ কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ঢাকার ওপর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন। দুই দেশের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতেই এই বন্ধুত্ব আরও বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

‎দুই দেশের ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, কৃষিপণ্য এবং সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতার নানাদিক নিয়ে পল কাপুর বিস্তারিত কথা বলেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে জানান, বাংলাদেশকে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তিগত সহায়তার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

‎সবচেয়ে আশাব্যাঞ্জক বিষয় হলো, এই প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে ও নিজস্ব নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবে। নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বিক সার্বভৌমত্ব সুরক্ষায় এই মার্কিন প্রযুক্তি ঢাকাকে আরও শক্তিশালী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের আপামর জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও এ দেশের মুক্তিকামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমেরিকা সবসময় পাশে থাকবে।

‎বর্ণাঢ্য এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রভাবশালী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুই দেশের বন্ধুত্ব সামনের দিনগুলোতে আরও গভীর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo