• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ সাধারণ যাত্রী মারা গেছেন।

‎দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর দিয়ে নির্ধারিত ফ্লাইটে থাকা এএন২৬ সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

‎প্রতিবেদনে বলা হয়, এএন-২৬ বিমানটির সঙ্গে আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎রাশিয়ার সরকারি সূত্রের তথ্যানুযায়ী, এএন-২৬ বিমানটি ১৯৬০-এর দশকের শেষদিক থেকে পরিষেবা দিয়ে আসছে। বিমানটি মালামাল পরিবহনের জন্যও ব্যবহার করে আসছে সংস্থাগুলো।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo