• আন্তর্জাতিক

শত্রুপক্ষকে সহায়তা করলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, গুপ্তচরবৃত্তি বা শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে থাকা ব্যক্তিরা সম্প্রতি সংশোধিত আইনের অধীনে মৃত্যুদণ্ড এবং সব সম্পদের বাজেয়াপ্তির মুখোমুখি হতে পারেন।

মুখপাত্র আরও বলেন, শত্রুদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে পারে এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করাও গোয়েন্দা সহযোগিতার আওতায় পড়তে পারে।

ইরানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত এক মাসে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সংবেদনশীল স্থানের ভিডিও বা ছবি তোলা, অনলাইনে সরকারবিরোধী বিষয়বস্তু শেয়ার করা বা শত্রুপক্ষের সহযোগিতা করা।

বিচার বিভাগীয় মুখপাত্র বলেন, গত বছর অনুমোদিত হওয়া এ আইন গোয়েন্দা এবং কিছু মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, যা শত্রুপক্ষের সরকারের সহায়তা হিসেবে ধরা হয়। তিনি সতর্ক করে বলেছেন, যারা আতঙ্ক সৃষ্টি করে মিথ্যা তথ্য ছড়াবে, তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এমনকি যুদ্ধকালেও তাদের শাস্তি বাড়ানো হবে।

তিনি আরও জানান, এ ধরনের মামলায় প্রায় ২০০টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সম্পদের সনাক্তকরণ ও বাজেয়াপ্তির কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, আইন কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম সহমর্মিতা থাকবে না।

সূত্র: টাইমস অব ইসরাইল

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo