• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের চালানো ‘প্রতিশোধমূলক’ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আলজাজিরার এক সূত্র।

‎জর্ডানের আম্মান থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।

‎সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গান-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎ইসরায়েলি গণমাধ্যমকে এক ব্যক্তি জানান জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়। তিনি বলেন, এটি সরাসরি আঘাত ছিল। তাদের নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার সময় পাননি।

‎এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়।

‎একই সময়ে উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo