• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
‎
‎সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তাই কোনো ব্যক্তি নিহত হলেও তা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে না।
‎
‎এদিকে, আলি লারিজানি নিহত হয়েছেন কি না— এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি সরকার। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে যে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।
‎
‎আরাঘচি বলেন, এর আগেও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি— সর্বোচ্চ নেতা হত্যার শিকার হয়েছেন, কিন্তু তাতেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তাই বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দেন তিনি।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo