ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চলমান ইরান–ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
প্রচারিত স্ক্রিনশটে দেখা যায়, ‘Mojtaba Khamenei’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে লেখা রয়েছে ‘নেতানিয়াহুর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।’ (অনূদিত)
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোজতবা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে কোনো পোস্ট করেননি।
প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে যে স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে সেটি মোজতবা খামেনির নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা পোস্টের স্ক্রিনশট। উক্ত অ্যাকাউন্টটির সঙ্গে মোজতবা খামেনির কোনো সংশ্লিষ্টতা নেই।
শুরুতে আলোচিত দাবির সঙ্গে যুক্ত স্ক্রিনশটটির বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Mojtaba Khamenei’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ১৩ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়।
পরবর্তীতে ‘Mojtaba Khamenei’ নামে এক্স অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইতোমধ্যে অ্যাকাউন্টটির নাম পরিবর্তন করা হয়েছে। অ্যাকাউন্টটির ‘About’ সেকশনের তথ্য অনুযায়ী, চলতি মাসেই এ নাম পরিবর্তন করা হয়।
এছাড়া অ্যাকাউন্টটির বায়োতে এটিকে একটি কমেন্ট্রি অ্যাকাউন্ট হিসেবেও উল্লেখ করা রয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টটির ইউজারনেম লক্ষ্য করলে দেখা যায় ‘MrKhameneiSpoof’। এখানে ‘Spoof’ শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে যে, এটি মূল ব্যক্তির অফিসিয়াল অ্যাকাউন্ট নয়; বরং তার পরিচয় অনুকরণ করে তৈরি করা একটি ব্যঙ্গ বা অনুকরণধর্মী অ্যাকাউন্ট।
এরপর, মোজতবা খামেনির মূল অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। সেটি বিশ্লেষণ করে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, মোজতবা খামেনি এমন পোস্ট করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ আকারে প্রকাশ করা হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মোজতবা খামেনির নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে করা নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত পোস্টকে মোজতবা খামেনির করা পোস্ট দাবি করে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতে ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতি...
নিউজ ডেস্ক : ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড ব...
নিউজ ডেস্ক : চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেইজিং ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি...

মন্তব্য (০)