• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎কেনিয়ায় সপ্তাহ ধরে চলছে ভারি বৃষ্টি, নিহত ৬৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় গত এক সপ্তাহ ধরে চলা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

‎রাজধানী নাইরোবি এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গত রাতেও নাইরোবিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তবে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

‎উদ্ধার তৎপরতা নিয়ে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় একটি মিনিবাস আটকা পড়লে সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি প্লাবিত বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নদীগুলোর পানি উপচে পড়ে ঘরবাড়ি তলিয়ে গেছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানি সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্কুলও পানিতে ডুবে গেছে।

‎দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সতর্কবার্তায় জানিয়েছে, কেনিয়ার বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে ২ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

‎নাইরোবিতে বন্যার ভয়াবহতার পেছনে অপরিকল্পিত নগরায়ণ, নদী দখল এবং ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতি বছরই এমন পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী কোনো সমাধান করা হচ্ছে না।

‎প্রেসিডেন্ট উইলিয়াম রুতো জানিয়েছেন, কর্তৃপক্ষ বন্ধ হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করতে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। তবে পার্কল্যান্ডস এলাকার মতো অনেক জায়গায় বাসিন্দারা নিজেরাই ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ করছেন বলে জানা গেছে। কেনিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ইথিওপিয়াতেও বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণেই এমন চরমভাবাপন্ন বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা।

মন্তব্য (০)





image

ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন তবে অন্য দেশের সাহায্...

নিউজ ডেস্ক  : সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব...

image

মোজতবা খামেনির ‘এক্সের বরাতে’ নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যা...

নিউজ ডেস্ক : চলমান ইরান–ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ...

image

ইসরাইল আল-আকসা মসজিদ বন্ধ করায় আরব লিগের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ...

image

গোয়েন্দা তথ্য পাচারকারী ৫০০ গাদ্দারকে গ্রেপ্তার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্...

image

সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআ...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে...

  • company_logo