• আন্তর্জাতিক

সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

‎আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়।

‎ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

‎ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান।’

‎বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে, তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র।

‎তার দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত ‘আমেরিকান ও জায়নিস্ট’ লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় সাড়ে ৩ হাজারটি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে।

‎জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে, ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo